নাইম ইসলাম, শ্রীপুর উপজেলা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার উদ্যাগে গন-সমাবেশ হয়েছে। গতকাল (২৭ সেপ্টেম্বর) রোজ শনিবার এ সমাবেশ টি অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলমগীর হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রিয় ভাইয়েরা আমার, এই সংগ্রামী গণজোয়ারে যাঁরা নিজেদের অবস্থান থেকে গর্জে উঠেছেন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সমাবেশ প্রমাণ করেছে, আদর্শিক কর্মী বাহিনীই একটি আন্দোলনের মূল চালিকাশক্তি। আপনাদের দুর্দম সাহস ও ইস্পাত কঠিন মনোবল নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।"
তিনি আরো বলেন, "সমাবেশে অংশ নেওয়া প্রত্যেক ছাত্র, উদ্দীপ্ত যুবক, আদর্শবাদী শ্রমিক, নিবেদিত মুজাহিদ এবং সর্বস্তরের আমজনতা সকলের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম ও সংগ্রামী অভিবাদন।"
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "মনে রাখবেন, এই সংগ্রাম শুধু আজকের নয়, ন্যায় প্রতিষ্ঠার এই পথচলা ততদিন চলবে, যতদিন না আমাদের দাবি ও অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠা হচ্ছে।
আল্লাহ আমাদের এই ঐক্য ও সংগ্রামকে কবুল করুন।"
উক্ত গন-সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫