রাইহান উদ্দিন: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রেমারচর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. কাউছার (২৬)। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমারচর গ্রামের মো. কাউছার মিয়া নিজ বাড়িতে গ্যাসের চুলা থেকে আগুন আনতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫