নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে প্রায় সাঁড়ে তিন কিলোমিটার অংশে নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অবশেষে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় আজ ২০ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে নদী পরিষ্কার কার্যক্রম শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবুল হোসেন তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলামের তাহের কাসেমী, ইমাম উলামা পরিষদের হাফেজ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সকল দলের স্বেচ্ছাসেবক টিম একযোগে অংশ নেন।
পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, আমরা উদ্যোগ নিয়েছি, আর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে আমাদের সহযোগিতা করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫