ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিখোঁজের ১০ দিনেও হদিস মেলেনি বাবুগঞ্জের মনিরের, এলাকাবাসীর মানববন্ধন

নুর হোসেন বেল্লাল
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি:বরিশালের সদর উপজেলার চরমোনাই হাটে গরু কিনতে গিয়ে ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন মনির হোসেন(৪৫)।

মনির হোসেন জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের আব্দুল হামিদ হাওলাদারে ছেলে।

গত( ৪ সেপ্টেম্বর) কেদারপুর খেয়াঘাটের জাহাঙ্গীর সিকদারের সাথে ট্রলার যোগে নিজ বাড়ী থেকে সদর উপজেলার চরমোনাই হাটে গরু কিনতে যায় মনির হোসেন। জাহাঙ্গীর বাড়ী ফিরে এলেও মনিরের গত ১০ দিন যাবৎ কোন হদিস মেলেনি।

এঘটনায় মনিরের স্ত্রী রেকসোনা বেগম (৭ সেপ্টেম্বর) রবিবার বাবুগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি নং-২৭১।

রবিবার (১৪ সেপ্টেম্বর) নিখোঁজ মনিরের সন্ধ্যান চেয়ে অসহায় পরিবার, ক্ষুব্ধ এলাকাবাসী ও চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে মনিরের স্ত্রী রেকসোনা বেগম বলেন, আমার স্বামী গত ১০ দিন যাবৎ নিখোঁজ। থানায় জিডি করেছি। পুলিশও কোন হদিস দিতে পারেনি। আমি খুব অসহায় অবস্থায় রয়েছি। এর মধ্যে একটি চক্র আমার স্বামীকে আহত অবস্থায় পেয়েছে বলে বিকাশে ৫ হাজার টাকা নিয়েছে। আমার স্বামীকে জীবিত অবস্থায় ফেরত চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, আমার প্রতিষ্ঠানে নিখোঁজ মনিরের মেয়ে ইসরাত জাহান মেঘলা ৮ম শ্রেণিতে ও ছেলে জুবায়ের ইসলাম ৩য় শ্রেণিতে অধ্যায়নরত। ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমরা চাই প্রশাসন অতি দ্রুত মনিরকে খুঁজে বের করুক।

এছারাও মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, নিখোঁজ মনিরের ভাই নুর ইসলামসহ কয়েকজন।

বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম বলেন, মনির নামের একজন নিখোঁজের ঘটনায় আমার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা এখনও তার সন্ধান পায়নি। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। তবে এখনও কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।