
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী আন্দোলন বরিশাল জেলা সদস্য মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হোসাইন মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুফতী রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হোসাইন, সদস্য মাওলানা নুরুদ্দীন খান, জাতীয় শিক্ষক ফোরাম বাবুগঞ্জ শাখার সভাপতি মাস্টার আবদুস সালাম, সেক্রেটারি ইকবাল হোসেন স্বপন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ রেজাউল করিম ও সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন সিয়াম ও সাধারণ সম্পাদক মোঃ মহিবুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোটারের মতামতের প্রতিফলন ঘটাতে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতি চালু করা সময়ের দাবি। এই দাবিতে আমরা রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছি, পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছি।”
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “জনগণের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে ইসলামী আন্দোলন। আগামী নির্বাচনে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে আমি বরিশাল-৩ আসনের একজন প্রার্থী হিসেবে সাংবাদিকসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫