পেজ দ্যা নিউজ

আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১১ মে, ২০২৬
শিরোনাম
পাবনায় মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তা’মীরুল মিল্লাতের ছাত্রী, আড়াই মাসেও মেলেনি সন্ধান; পুলিশের বিরুদ্ধে ধীরগতির অভিযোগ কুড়িগ্রামে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে জলবায়ু ন্যায়ের দাবিতে র‌্যালি শেরপুরে নার্সের বাসায় ভুল চিকিৎসার অভিযোগ, গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কালীগঞ্জে ১১১ মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান সম্পন্ন  লক্ষ্মীপুরে চাচাকে দেখতে গিয়ে বজ্রপাতে নিহত হলেন কোরআনে হাফেজা ভাতিজী জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা উচিত হবে না: হুইপ আশরাফ উদ্দিন নিজাম কুড়িগ্রামে রাস্তা ক্রসিংয়ের সময় ট্রাক উল্টে বাড়িতে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪ জন
লিঙ্ক কপি হয়েছে!

ঈদ উপলক্ষে মুক্তি পেল কুহেলিকা শিল্পীগোষ্ঠীর গান ‘ঈদের চাঁদ’

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের জনপ্রিয় শিল্পী সংগঠন কুহেলিকা শিল্পীগোষ্ঠীর নতুন গান ‘ঈদের চাঁদ’ প্রকাশিত হয়েছে।

সম্প্রতি গানটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়, যেখানে সংগঠনটির সদস্যদের উপস্থিতি দেখা যায়। ঈদের আনন্দ ও উৎসবের আমেজকে ঘিরেই গানটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।

গানটির শুটিং করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে অবস্থিত বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে। ঐতিহ্যবাহী এই লোকেশন গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

সংশ্লিষ্টরা জানান, ‘ঈদের চাঁদ’ গানটির মাধ্যমে ঈদের আনন্দ, মিলন এবং ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়েছে। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে।

কুহেলিকা শিল্পীগোষ্ঠী আশা প্রকাশ করেছে, গানটি সবার ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে এবং দর্শকদের মাঝে উৎসবের আবহ ছড়িয়ে দেবে।