ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মিঠাপুকুরে নবীন বরন তরুণ সংঘে জার্সি ও ফুটবল প্রদান

আব্দুল্লাহ আল গালিব
আগস্ট ৩১, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি: “খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়” এই স্লোগান কে সামনে রেখে রংপুর জেলার মিঠাপুকুর থানার রানিপুকুর ইউনিয়নের জাহেদামোড়ে অবস্থিত নবীন বরন তরুণ সংঘে ৩ সেট জার্সি ও ৩টি ফুটবল উপহার দিয়েছেন সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: নবীন মিয়া। খেলাধুলার প্রতি তরুণ সমাজকে আরও আগ্রহী করে তোলা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই তার এ উদ্যোগ বলে জানা যায়।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংঘের সভাপতি সিদরাতুল সজাগের হাতে জার্সি ও ফুটবলগুলো তুলে দেন নবীন মিয়া। এসময় উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম মধু, সাধারণ সম্পাদক মো: মিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সিফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব মিয়া, ক্রীড়া সম্পাদক রজিবুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: ইমন ও প্রচার সম্পাদক মো: মারুফ হাসান। এছাড়াও সংঘের তিনটি টিমের মোট ৪৫ জন খেলোয়াড় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।

সরঞ্জাম হস্তান্তর শেষে বক্তব্য রাখেন নবীন বরন তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক নবীন মিয়া। তিনি বলেন, “যুব সমাজকে যদি সঠিক পথে পরিচালিত করতে চাই, তবে খেলাধুলার বিকল্প নেই। মাদক আজ সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। এ লক্ষ্যেই আমি সবসময় তরুণদের পাশে থাকব এবং ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখব।”

সংঘের সভাপতি সিদরাতুল সজাগ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলায় সক্রিয় রয়েছি। তবে জার্সি ও ফুটবলের অভাব ছিল। আজকের এই সহায়তা আমাদের খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। আমরা নবীন মিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড় ও সদস্যরা নবীন মিয়ার এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। তারা বলেন, এমন উদ্যোগ শুধু খেলাধুলার প্রসারই ঘটায় না, বরং তরুণদের ভুল পথে যাওয়া থেকেও বিরত রাখে। বিশেষ করে গ্রামাঞ্চলের তরুণরা মাদক ও অবক্ষয়ের পথে না গিয়ে খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পায়।

স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম তরুণদের সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, নবীন বরন তরুণ সংঘের উদ্যোগ অন্যান্য সামাজিক সংগঠনকেও উদ্বুদ্ধ করবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।