নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শ্রীপুর উপজেলা শাখা কতৃক জুলাই অভ্যুত্থানে শহিদ এবং আহতদের জন্য দোআ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ই জুলাই রোজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর শাখার অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সেক্রেটারি মাওঃ আবু বকর সিদ্দিক মাজেদুল। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় নেতাকর্মীরা বলেন, স্বেরাচর সরকারের হাত থেকে এই দেশকে ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বাধীন করেছে দুর্নীতি ও অন্যায় দূর করার জন্য। কিন্তু দেশ থেকে দুর্নীতি অন্যায় সন্ত্রাস এখনো দূর হয়নি। যতদিন এ দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হবে ততদিন এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দূর হবে না।

এ সময় নেতাকর্মীরা আরো বলেন, এ দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় সন্ত্রাস বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক মাজিদ গণঅভ্যুত্থানে শহীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫