পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২২ মে, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় রফিকুল নামে এক ব্যক্তির।

মোঃ কাজল ইসলাম
মোঃ কাজল ইসলাম , জেলা প্রতিনিধি প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:৩০ এএম

সকালের প্রবল ঝড়ে নিজ বাড়ির পাশে থাকা পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে প্রাণ হারায় রফিকুল ইসলাম (৩৭) নামে এক অটোরিকশা চালক।

বৃহস্পতিবার ২১ মে কুড়িগ্রাম চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকার মজাই ভাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক বলে জানা যায়। যদিও মাছ ধরা তার পেশা নয়, তারপরেও শখের চাহিদা মেটাতে মাছ ধরতে গিয়ে ঘটে যায় জীবনের সমাপ্তি। রফিকুল ইসলামের অকালে মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত রফিকুল ইসলাম সকালের প্রবল ঝড় কে উপেক্ষা করে তার বাড়ির পাশে থাকা একটি পুকুরে মাছ ধরতে যান তিনি। এ সময় প্রবল ঝড় ও বজ্রপাতের আঘাতে শিকার হন তিনি। পরে পুকুরে পড়ে অসুস্থ হয়ে যান। অসুস্থতার এক পর্যায় তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

এরপর ঝড় বৃষ্টি কমলে স্থানীয়রা রফিকুল ইসলামের লাশ ওই পুকুর পারে দেখতে পান। তারপর রফিকুলের পরিবারকে খবর দিয়ে স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা মিলে উদ্ধার করেন রফিকুল ইসলামের মৃতদেহ।

এ বিষয় চিলমারী উপজেলার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।