পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১৫ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে নতুন দলিল লেখক সমিতি প্রকাশ

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লেখক সমিতির দুইজনকে উপদেষ্টা করে তেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়েছে ।

রবিবার (১৪ জুন)সন্ধ্যায় দলিল লেখক সমিতির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল এর স্বাক্ষরিত  ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে আলহাজ্ব মোঃ মজিবুর রহমান সরকার ও মোঃ শাহজাহান মিয়াকে উপদেষ্টা এবং মোঃ আনিসুর রহমানকে সভাপতি ও মোঃ আনিসুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।