পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
ফুলবাড়িতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত ডিবির মাদকবিরোধী অভিযানে ১১০০ ইয়াবা ও ৪.৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭ । শ্রীবরদীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীবরদী সীমান্তে চার লাখের অধিক টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনাগাজীতে আব্দুল আল আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি শেরপুরে কমিটি না থাকায় বিএনপির পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু
লিঙ্ক কপি হয়েছে!

ফুলবাড়িতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক

মো: আতিকুর রহমান
মো: আতিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরকীয়া করতে গিয়ে স্থানীয় জনতার ধাওয়ায় পরনের পোশাক (লুঙ্গি), স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে পালিয়েছেন এক প্রধান শিক্ষক। ‎ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যরাবাইতারী গ্রামের নেওয়াশী বাজারের পশ্চিম পাড়ায়। এ নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আমিন নূরু (৪৯) দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী মৌসুমী আক্তারের (৩৬) সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক এবং প্রতিবাদ সভা হলেও তিনি তা পাত্তা দেননি।

‎গত মঙ্গলবার সন্ধ্যায় মৌসুমীকে তার এক আত্মীয়ের পরিত্যক্ত বাড়িতে ডেকে এনে পুনরায় অনৈতিক কাজে লিপ্ত হন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরটি ঘেরাও করলে ধূর্ত নূরুল আমিন তার ব্যবহৃত মোবাইল ফোন, পরনের লুঙ্গি, গামছা ও স্যান্ডেল ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।

‎ঘটনার পরদিন বুধবার বিকেলে বটতলা বাজারে এক শালিস বৈঠক ডাকা হলেও নিরাপত্তার অজুহাতে অভিযুক্ত প্রধান শিক্ষক উপস্থিত হননি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

‎এদিকে স্ত্রীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে স্বামী হাবিবর রহমান কাজী অফিসে গিয়ে মৌসুমীকে তালাক দিয়েছেন। তিনি জানান, “দুই নাবালক সন্তানকে নিয়ে থাকব, কিন্তু এমন চরিত্রহীন স্ত্রীকে আর ঘরে রাখব না।”

‎স্থানীয় বিএনপি নেতা আইয়ুব মুন্সী তার ভাষায় লম্পট প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান। এবং তিনি বলেন, “প্রধান শিক্ষক শুধু মৌসুমীর মত নারী না তিনি তার বিদ্যালয়ের ছাত্রীসহ বিভিন্ন নারীর সঙ্গে তার দৈহিক সম্পর্ক এলাকায় চাউর হয়ে আছে। মানুষ তাকে পেলে কি যে হবে জানিনা।”

‎শালিশে আসা নেওয়াশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনসুর আলী জানান, প্রধান শিক্ষকসহ অনেকে তাকে শালিশে ডেকেছেন। কিন্তু প্রধান শিক্ষক তার নিরাপত্তার কথা বিবেচনা করে এই শালিশ বৈঠকে আসতে অস্বীকৃতি জানিয়েছেন।

‎প্রধান শিক্ষক নূরুল আমিন নূরুর সঙ্গে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

‎এ ঘটনায় বর্তমানে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।