ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

শাহীনুল হক
অক্টোবর ৯, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: শাহীনুল হক। 

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, একইদিন ভোররাতে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লার জনৈক রিপন সিকদারের বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর থানার দওকুলা নওপাড়া এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. সাজ্জাদ হোসেন বিশাল (২৬), লালমনিরহাট জজেলার সদর থানার তেলিপাড়া মহেন্দ্রনগর এলাকার রইচ উদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন (২৭) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বুইচিতলা মন্ডলপাড়া এলাকার আহসান হাবিবের ছেলে মো. শিপন রহমান (২৭)। তারা সবাই আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া জনৈক রিপন সিকদারের ৪র্থ তলা বাড়ীর ২য় তলার রুম নং-২১৮ এর ভাড়াটিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে যৌথবাহিনীর সহায়তায় আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের বাসায় তল্লাশী চালিয়ে একটি বিদেশী অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো ১৩টি চাপাতি ও চাইনিজ কুড়াল, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ ব্যবহার করে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।