ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নাজিম সিন্ডিকেটের ‘লঙ্কাকাণ্ড’: ৩ লাখে মিলছে অবৈধ গ্যাস সংযোগ!

শাহীনুল হক
জানুয়ারি ২৫, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক- শাহীনুল হক: আশুলিয়া থানান বাইপাইল কাইচাবাড়ি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ‘ফোর এ ইয়ার্ন ডাইং’ ফ্যাক্টরির ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই লঙ্কাকাণ্ড ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার গভীর রাত্রে কাইচাবাড়ি এলাকার মনিরের বাড়ি থেকে আজগরের বাড়ি পর্যন্ত এই অবৈধ সংযোগটি দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ,নাজিম নামক এক প্রভাবশালী ভুয়া গ্যাস কন্টাক্টারের নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়েছে।

অভিযোগ রয়েছে,এই সংযোগ দেওয়ার বিনিময়ে আজগরের কাছ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নাজিম। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো অনুমতি বা বৈধ কাগজপত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এই সংযোগ প্রদান করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “দিনের বেলা ধরা পড়ার ভয়ে তারা গভীর রাতকে বেছে নেয়। নাজিমের একটি নিজস্ব সিন্ডিকেট রয়েছে যারা রাতের আঁধারে মূল লাইন ছিদ্র করে এসব সংযোগ দিয়ে থাকে।”

অনুসন্ধানে জানা গেছে, এটিই নাজিমের প্রথম ঘটনা নয়। কাইচাবাড়ি ও এর আশেপাশে এর আগেও তিনি অন্তত ৫-৬টি বাড়িতে একইভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়েছেন। এসব সংযোগের ফলে মূল লাইনে গ্যাসের চাপ কমে যাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

এই নাজিম দীর্ঘ আওয়ামী লীগের শাসনামলে হালিম মেম্বার এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তার ছত্র ছায়ায় থেকে এই সমস্ত অবৈধ গ্যাস সংযোগ এর মাসিক মাশোহারা নিতেন এই মাশোহারার হালিম মেম্বার সহ সে নিজে এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মী রা ভাগ বাটোযারা করে ভোগ করতেন। ৫ ই আগস্টের পরে কিছু দিন গা ঢাকা দিয়ে ছিলেন বর্তমানে সে আবার নতুন রুপে নিজেকে আগের কার্যক্রম শুরু করেছে এই নাজিম।

অপরাধী যেই হোক তার বিচার সবাই চায়। কিন্তু কোন এক অদৃশ্য শক্তি র কাছে তারা অদৃশ্য রয়ে যায়। তিতাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এর কর্মকর্তা কর্মচারী কে দিয়ে ই নাকি সে এই অবৈধ কাজ গুলো করে।

এ বিষয়ে স্থানীয় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এবং অভিযুক্ত নাজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অবৈধ গ্যাস সংযোগ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শুধু রাষ্ট্রের সম্পদ চুরি নয়, বরং জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।