ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মধ্যম মাছিমপুর বায়তুল মামুর জামে মসজিদে ৩৫ বছরের ইমামতির অবসান, ইমাম মাওলানা সামছুল হককে আবেগঘন বিদায়

মির্জা নাদিম
মার্চ ২১, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মির্জা নাদিম: দীর্ঘদিনের ইমামতির দায়িত্ব শেষে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়েছে মধ্যম মাছিমপুর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা সামছুল হককে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে শতশত মুসল্লির উপস্থিতিতে তাঁকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দেওয়া হয়।

অসুস্থতাজনিত কারণে তিনি ইমামতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান, যা এলাকায় গভীর শোক ও বেদনার সঞ্চার করেছে। বিদায় অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের অনেককেই গম্ভীর ও অশ্রুসিক্ত দেখা যায়।

মাওলানা সামছুল হক দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে এই মসজিদে ইমাম হিসেবে নিষ্ঠা, দায়িত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বে মসজিদভিত্তিক ধর্মীয় কার্যক্রম যেমন সুসংগঠিত হয়েছে, তেমনি সমাজেও ইতিবাচক প্রভাব পড়েছে।

এছাড়াও তিনি দৌলতপুর ছালামতিয়া আলিম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন। অনেক মুসল্লিই জানান, শৈশবে তাঁর কাছ থেকেই তারা পবিত্র কুরআনের শিক্ষা গ্রহণ করেছেন।

বিদায়ী বক্তব্যে মুসল্লিরা বলেন, তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা, নৈতিকতা ও অনুপ্রেরণা ভবিষ্যতেও তাদের জীবন চলার পথে দিকনির্দেশনা দেবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর ভবিষ্যৎ জীবন কল্যাণময় করার প্রার্থনা জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।