ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশি পর্ন তারকা-যুগল বান্দরবান থেকে গ্রুফতার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের এক যুগলকে বান্দরবান জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক একটি ওয়েবসাইটে নিয়মিত অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, যুগলটি বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করত এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিল।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সোমবার (২০ অক্টোবর) জানান, “এই যুগল বিদেশি ওয়েবসাইটে নিয়মিত ভিডিও আপলোড করত। তাদের পরিচালিত ওয়েবসাইটটি বিশ্বের জনপ্রিয় অশ্লীল কনটেন্ট সাইটগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করেছিল। বান্দরবানের একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, যুগলটি শুধু ভিডিও তৈরি করেই সীমাবদ্ধ ছিল না, বরং অন্যদেরও এই কাজে যুক্ত হতে উৎসাহিত করছিল। এর মাধ্যমে বাংলাদেশে বসে পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছিল।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন, ধারণ ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই দম্পতির কর্মকাণ্ডে দেশের আইন লঙ্ঘিত হওয়ার পাশাপাশি সামাজিক নীতি ও মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি বিষয়টি আন্তর্জাতিক মিডিয়াতেও আলোচিত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দ্য ডিসেন্ট’ নামক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই যুগলের কার্যক্রম সামনে এনেছিল।

সিআইডি বলেছে, গ্রেফতারকৃত যুগলকে নিয়ে আরও তদন্ত চালানো হবে এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।