প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
দুই ছাত্র উপদেষ্টা ও নিরপত্তা উপদেষ্টার পদত্যাগ চাইলো বিএনপি!
শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয়বাদী দল (বিএনপি)। এ সময় দলটির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে যা জানিয়েছে বিএনপি তা পয়েন্ট আকারে তুলে ধরা হলো:
- প্রধান উপদেষ্টার সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেছে তারা।
- বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে ।
- আওয়ামীলীগের বিচার সবচে বেশি দাবি রাখে বিএনপি তাই আওয়ামীলীগের বিচার প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের বিচার করবে।
- বিএনপি মনে করে, নির্বাচন যত বিলম্ব হবে হবে , ততই জাতির কাছে পুনরায় স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। কাজেই এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।
- নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।
- বিএনপির দাবি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি তারা বরং প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করে আসছে।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫