প্রকাশকাল: ১১ মে ২০২৬
ডাউনলোড: ৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নোবিপ্রবিতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পলিত

তানজিদ শুভ্র

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২৬’ পলিত হয়েছে।

‘প্রতিটি পাখিই গুরুত্বপূর্ণ, আপনার পর্যবেক্ষণ মূল্যবান’ এ প্রতিপাদ্যে নোবিপ্রবি প্রাণিবিদ্যা বিভাগ এবং ন্যাচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ সোমবার দুপুরে নোবিপ্রবি ভিডিও কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণে পরিযায়ী পাখির গুরুত্ব অপরিসীম। পরিযায়ী পাখি আমাদের শুধু প্রয়োজনই নয় প্রিয়জনও। নোবিপ্রবির ময়নাদ্বীপে শীত মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে এ পাখির আগমন ঘটে যা ক্যাম্পাসে একটি নান্দনিক দৃশ্য তৈরি করে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে নোবিপ্রবিকে পরিযায়ী পাখির নিরাপদ অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছি। একই সঙ্গে অবৈধ পাখি শিকার এবং সংশ্লিষ্ট জমিতে চাষাবাদ বন্ধ করা হয়েছে, যেন অতিথি পাখিরা অবাধে বিচরণ করতে পারে। পাখিদের সুরক্ষায় সেখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যেন পাখিদের কেউ বিরক্ত না করতে পারে। আমরা যদি এ পাখির অবাধ বিচরণে আরও বেশি যতœশীল হই তাহলে নোবিপ্রবিকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারবো।

নোবিপ্রবি প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থীসহ ও কর্মকর্তাবৃন্দ।