প্রকাশকাল: ১৪ জুন ২০২৬
ডাউনলোড: ১৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শ্রীবরদীতে ছাত্রশিবিরের বিরুদ্ধে, কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ সাজিদ হাসান শান্ত

শেরপুরের শ্রীবরদীতে ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধের অভিযোগে বিক্ষোভ মিছিলের করেছে শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদল।

গতকাল শনিবার (১৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করতে শ্রীবরদী সকারি কলেজ ছাত্রদলের সভাপতি, মোয়াজ ও সাধারণ সম্পাদক, অনিক চৌধুরীর নেতৃত্বে কলেজ শিক্ষার্থী ও ছাত্রনেতাদের নিয়ে বিক্ষোভ মিছিল করে।

শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, জুবাইদুল ইসলাম রাজন সেই বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে মিছিল শেষে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের উদ্দেশ্য বলেন, মিথ্যা ও গুজব ছরিয়ে কোন পক্ষ যেন, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে। সেজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল চলাকালে, ‘ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে মিথ্যা দোষারোপের প্রতিবাদ করে। সেই সাথে সকলকে সচেতন থাকার আহ্বান করে।