ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড পেল তামীরুল মিল্লাত টঙ্গী বালিকা ক্যাম্পাসের ৬ ছাত্রী
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড’ অর্জন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (বালিকা ক্যাম্পাস), টঙ্গীর ছয় শিক্ষার্থী।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন— ফাওজিয়া ইফফাত, সাফা জান্নাত, মোস্তাকিমা তানজিন, ইসমতারা এতি, ইয়াসমিন আখতার এবং ওয়ারদা তুল জান্নাত।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। এ সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
এতে আরও বলা হয়, মহান আল্লাহ তাআলা যেন শিক্ষার্থীদের জ্ঞান, আমল ও নৈতিকতায় আরও সমৃদ্ধ করেন এবং দ্বীন ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার তাওফিক দান করেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মতে, এই অর্জন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (বালিকা ক্যাম্পাস), টঙ্গীর জন্য একটি গৌরবের মাইলফলক এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন সাফল্য অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।