প্রকাশকাল: ২৩ জুলাই ২০২৬
ডাউনলোড: ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

দাখিল ও আলিম স্তরের মেয়েদের ফুটবল দল গঠনের নির্দেশ মাদ্রাসা বোর্ডের!

পেজ দ্যা নিউজ ডেস্ক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, যোগ্যতার ভিত্তিতে দাখিল (ষষ্ঠ–দশম) শ্রেণি থেকে একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) থেকে একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শ্রেণির ছাত্রদের নিয়েও পৃথক ফুটবল দল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকার তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন সম্পন্ন করে বোর্ডে তথ্য পাঠাতে হবে।

বোর্ডের মতে, এ উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী মাদ্রাসা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করা, বিশেষ করে ছাত্রীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়ানো এবং জাতীয় পর্যায়ে নতুন ফুটবল প্রতিভা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।