প্রকাশকাল: ২৪ আগস্ট ২০২৬
ডাউনলোড: ২৬ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে স্থানীয়দের মানববন্ধন।

মোঃ কাজল ইসলাম

কুড়িগ্রামের সম্ভাব্য কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় স্থাপনা চেয়ে দুই শতাধিক মানুষের মানববন্ধন ও কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ার দোলায় চেয়ে দুই শতাধিক মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় নারী-পুরুষসহ সকল শ্রেণী পেশার সর্বস্তরের জনগণ। জানা যায়, এর আগে ২০২১ সালে ১৫ সেপ্টেম্বর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিল পাস হয়।

বিল পাসের পর থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নিয়ে চলছিলো নানা ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য চূড়ান্ত স্থান নির্ধারণ করা হলেও বর্তমান কিছু কুচক্রী মহলের তৎপরতায় নালিয়ার দোলায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ নিয়ে উঠেছে নানা পরিকল্পনা।

এরই পরিপ্রেক্ষিতে নালিয়ার দোলার স্থানীয় বাসিন্দারা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থান নালিয়ার দোলায় চূড়ান্ত এবং স্থায়ীভাবে নির্মাণের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের মতে, বিল পাশের পর তৎকালীন ডিসি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয় নালিয়ার দোলায়। এবং পরবর্তী কার্যক্রমও অনুমোদন হয়। কিন্তু বর্তমান কিছু রাজনৈতিক নেতাকর্মীরা তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে নির্ধারিত স্থান থেকে সরিয়ে নিজেদের ইচ্ছে মতো স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে পরিকল্পনা করছে।

মানববন্ধনকারীরা বলেন, আমরা মানববন্ধনের মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাতে চাই। কুড়িগ্রামের কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে দিতে হবে। নালিয়ার দোলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত জায়গা।

এখানে স্থল, নৌ, রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাছাড়া এর পাশের নিকটতম বিভাগীয় জেলা রংপুর। এটি কুড়িগ্রামের শহরতলি এলাকা। এবং এখানে অসংখ্য সরকারি খাস জমি রয়েছে। সব দিক দিয়ে নালিয়ার দোলায় উপযুক্ত স্থান। তাই কোন স্বার্থান্বেষী মহলের কুপরিকল্পনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান রদবদল না করার জোড় দাবি জানাচ্ছি, বলে দাবি করেন মানববন্ধনকারীগণ।

এরপর কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসক কার্যলয়ের সামন থেকে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন আয়োজনবৃন্দ।