প্রকাশকাল: ৫ অক্টোবর ২০২৬
ডাউনলোড: ৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মানবতার সেবায় তরুণদের সম্পৃক্ত করতে যুব রেড ক্রিসেন্টের সদস্য সংগ্রহ

মুহিবুল হাসান রাফি

মানবিক মূল্যবোধে উজ্জীবিত তরুণ প্রজন্ম গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট, সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রামের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের মাধ্যমে তরুণদের নেতৃত্বের দক্ষতা, দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজ ও মানুষের সংকটে পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আয়োজকরা জানান, একজন স্বেচ্ছাসেবক কেবল একটি পরিচয়ের অংশ নন; বরং এটি মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও মানবতার প্রতি অঙ্গীকার। তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্বশীলতার চর্চা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন তারা।

আগ্রহী শিক্ষার্থীরা যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের সঙ্গে যোগাযোগ করে সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে পারবেন। যোগাযোগের ঠিকানা,সরকারি সিটি কলেজের একাডেমিক ভবন-৬, কক্ষ নম্বর ৪০১।