ইসলামী আমিরাত আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তালেবান সরকার জানিয়েছে, ইসলামী শরিয়তের দৃষ্টিতে এই খেলা জুয়ার মতো, তাই যতদিন না এর বৈধতা স্পষ্ট হচ্ছে, ততদিন খেলা বন্ধ থাকবে।
গতকাল রোববার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি বলেন, ‘দাবা খেলা শরিয়া অনুযায়ী জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত। এ খেলার সঙ্গে ধর্মীয় কিছু বিষয় জড়িত। যতদিন না এসব বিষয়ে সমাধান হয়, ততদিন দাবা খেলা স্থগিত থাকবে।’
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫