মো: আতিকুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়িতে “Global Climate Strike” উপলক্ষে জলবায়ু ন্যায়ের দাবিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) ফুলবাড়ি জিরো পয়েন্ট এলাকায় ফুলবাড়ি ইয়ুথ হাবের আয়োজনে এবং উদয়াঅঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
“From Independence to Resilience – No Future Without Nature” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সুবিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। র্যালিটি ফুলবাড়ি জিরো পয়েন্টের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন ইউএসএস-এর প্রজেক্ট অফিসার মোছা. ঝরনা আক্তার ও নূরনবী। এছাড়াও ফুলবাড়ি উপজেলার ১১টি যুব সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন মোছা. ঝরনা আক্তার। যুব প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন সীমা খাতুন ও মুন সরকার। র্যালিতে মাইকিং ও স্লোগান পরিচালনা করেন মো. আতিকুর রহমান ও শিমু শেখ।
অংশগ্রহণকারীরা “জলবায়ুর সুবিচার এখনই, এখানেই দরকার” এবং “We Want Justice, Climate Justice” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটের মুখোমুখি হবে। তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫