কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে ফেরাতে গিয়ে শ্বশুর বাড়ির নির্যাতনে মৃত্যুবরণ করেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায়।
গত ২২ এপ্রিল বুধবার একই এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল জলিলের পুত্র মোঃ রুবেল মিয়া (২৭) তার স্ত্রীকে ফেরাতে যান শ্বশুর বাড়ি। সেখানে যাওয়ার পর তার স্ত্রী মোছাঃ জেসমিন বেগম ও তার বড় ভাই মিজানুর রহমানসহ অন্য আরও কয়েকজন মিলে রুবেল মিয়ার হাত-পা বেঁধে মারধর করে শারিরীক নির্যাতন করেন। পরে রুবেল মিয়া পরিবার কে বিষয়টি জানানো হলে দ্রুত তার শ্বশুর বাড়ি গিয়ে আহত অবস্থায় রুবেল মিয়া কে উদ্ধার করা হয়।
উদ্ধার শেষে গুরুতর আহত হওয়ায় রুবেল মিয়াকে দ্রুত ভুরুঙ্গামারী হাসপাতালে নেওয়া হয়। পরে রুবেল মিয়া অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, ২৪ এপ্রিল শুক্রবার রাত ১১ টার দিকে রুবেল মিয়ার মৃত্যু হয়।
রুবেল মিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর উত্তেজিত হয় অত্র এলাকাে মানুষজন। খবর পেয়ে দ্রুত বাড়ি ত্যাগ করে পালিয়ে যান মৃত রুবেলের স্ত্রী জেসমিন ও তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এ বিষয় নিয়ে ভুরুঙ্গামারী থানায় মামলা করার পর ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলমান আছে। আসামি কে দ্রুত গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫