প্রকাশকাল: ১৩ জুন ২০২৬
ডাউনলোড: ৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মসূয়া ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে বিজয়ী বিবাহিত দল।

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৭নং মসূয়া ইউনিয়নে মসূয়া ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন (শুক্রবার) মসূয়া খাঁ বাড়ি আদর্শ মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ খেলায় বিবাহিত দল অবিবাহিত দলকে পরাজিত করে বিজয়ী হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসূয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. উজ্জ্বল খাঁ। উদ্বোধক ছিলেন ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবু ছালেহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মসূয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাসান আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাদিউল রাফি, ডা. মো. আহসান হাবিব সুমন, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান (আসাদ), শিক্ষক মো. সুরঞ্জিত মিয়া, শিক্ষক মো. শহিদুল্লাহ এবং কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহবুবুর রহমান (মাহবুব)।

খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি বিশাল খাসি তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।