আড়ম্বরপূর্ণ আয়োজনে ট্রাস্ট কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ট্রাস্ট কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার সকাল ৭টায় তা’মীরুল মিল্লাতের মাঠে দেশের তরুণ ও কিশোর সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ শামীম আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।
নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের উদীয়মান খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশ লাভ করবে এবং তারা ভবিষ্যৎ বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ট্রাস্ট পূর্ব থানার সভাপতি মোঃ আব্দুল আউয়াল এবং সেক্রেটারি সিয়াম আল মাহমুদ।
বক্তারা কিশোরদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখী করার এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতা ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আবাসিক উত্তর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ সায়েম। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্ণফুলী উপশাখার সেক্রেটারি মাবরুর আহমেদ আবির।
দিনব্যাপী চলা এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। খেলা দেখতে মাঠে স্থানীয় দর্শক ও কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।