প্রকাশকাল: ২১ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

প্রেক্ষাগৃহে আসছে ‘অন্যপাতা’, প্রকাশ্যে আনুষ্ঠানিক পোস্টার

মুহিবুল হাসান রাফি

চট্টগ্রামের এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ও সমসাময়িক সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত সিনেমাটির প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।

বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোহাম্মাদ শাহজাহান এনি। এতে অভিনয় করেছেন শাকিল শাহরিয়া, ইফতেখার শায়েম, প্রত্যাশা ঘোষ, অংকন দে অনিমেষ, নোমান, একুশী, নিবেদিতাসহ একঝাঁক নবাগত শিল্পী। সিনেমাটিতে রয়েছে ছয়টি মৌলিক গান।

নির্মাতা দলের প্রত্যাশা, জীবনঘনিষ্ঠ গল্প ও তরুণ শিল্পীদের অভিনয়ে ‘অন্যপাতা’ দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। সেন্সর প্রক্রিয়া শেষে শিগগিরই মুক্তির তারিখ, ট্রেলার ও গান প্রকাশের সময়সূচি জানানো হবে।