ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

মির্জা নাদিম
মার্চ ২৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

মির্জা নাদিম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচারের অভিযোগে গাজীপুরের গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মো. ফারুক হোসেন খান (৪৮), গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি গত ২৫ মার্চ ২০২৬ তারিখে থানায় এ অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমনকি তার ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট করা হচ্ছে, যা তার সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিরূপ প্রভাব ফেলছে।

ভুক্তভোগীর দাবি, এসব কার্যক্রমের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে গাছা থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।