হলিউড তারকা ও অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স শুক্রবার স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজা যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ ও ভোগান্তি চলছে, তা “গণহত্যার চেয়ে কোনো অংশে কম নয়” এবং এ পরিস্থিতি “একেবারেই অগ্রহণযোগ্য।”
লরেন্স আরও সতর্ক করে দেন যে মার্কিন রাজনীতিতে মিথ্যা তথ্য ও প্রচারণা দিন দিন স্বাভাবিকভাবে গ্রহণ করা হচ্ছে, যা বিপজ্জনক।
প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা চরম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিপুল প্রাণহানি ঘটেছে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

