ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গাজীপুরের ৫১ নং ওয়ার্ডে সালাহউদ্দিন সরকারের নির্দেশে ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

মির্জা নাদিম
অক্টোবর ২৫, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৫ অক্টোবর) বিকালে গাজীপুরা ২৭ চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ সরাফত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফি উদ্দিন খান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে ৫১ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি আমিন মিয়ার নেতৃত্বে অংশ নেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক ক্রিড়া সম্পাদক সৈয়দ বদরুল আলম, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম খোকন।
টঙ্গী পশ্চিম থানা জিয়া মঞ্চের আহ্বায়ক ও ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট জালাল খান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক ক্রিড়া সম্পাদক দেলোয়ার হোসেনে খান, গাজীপুর মহানগর জিসাস এর যুগ্ম আহবায়ক রিপন ভূইয়া, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সদস্য টিপু হাওলাদার সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য জনগণের মাঝে তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এ সময় বক্তারা বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি দেশের সার্বিক সংস্কার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা।”

লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।