ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

তা’মীরুল মিল্লাত হবে আমাদের আন্তর্জাতিক মারকাজ: মাওলানা আব্দুল হালিম

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার উদ্যোগে শিক্ষকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ৮ই রমজান) স্থানীয় শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

শাখা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মো. জামাল উদ্দিন।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা আব্দুল হালিম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন: “তা’মীরুল মিল্লাত হবে আমাদের আন্তর্জাতিক মারকাজ। আগামী দিনের জামায়াতে ইসলামীর নেতৃত্ব তৈরি হবে এই তা’মীরুল মিল্লাত থেকে। নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে এখান থেকেই আগামীর যোগ্য কর্ণধাররা বেরিয়ে আসবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন: “রমজান এসেছে মুত্তাকি হওয়ার জন্য। একদল সৎ ও মুত্তাকি মানুষ তৈরি হতে পারলেই একটি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করা সম্ভব।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান। শিক্ষকদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা নুরুল হক, সালমান ফার্সি, আবুল কালাম আজাদ এবং ইসহাক আলী প্রমুখ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে বর্তমান শাখা সভাপতি মঈনুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন সাবেক শাখা সভাপতি ইকবাল কবির এবং বর্তমান সেক্রেটারি সাইদুল ইসলাম।

উক্ত ইফতার মাহফিলে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বর্তমান ও প্রাক্তন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। ইফতার গ্রহণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।