মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় একটি সেচপাম্প ঘর থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক জিয়াউল হক (৪০), তিনি মহিষবাথান মধ্যপাড়া এলাকার মৃত সায়েদুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সরকারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেচপাম্প ঘর থেকে তাকে আটক করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তারিখ: ৫ মে ২০২৬।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫