ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জাবিতে এক ছাত্রীকে তিন ছাত্রের সঙ্গে একই রুমে হল বরাদ্দ নিয়ে বিতর্ক।

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস রোববার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে তাদের রেজিস্ট্রেশন, ক্লাস রোল এবং আবাসিক হল বরাদ্দ সম্পন্ন হয়েছে।

তবে সম্প্রতি ১০ নম্বর ছাত্র হল থেকে প্রকাশিত একটি তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তালিকায় দেখা যায়—একটি রুমে তিনজন শিক্ষার্থীর সঙ্গে এক ছাত্রীকেও বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে জানা যায়, উক্ত ছাত্রী আসলে বেগম খালেদা জিয়া হলে বরাদ্দপ্রাপ্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কোনো সমস্যা নেই; তবে ১০ নম্বর হল কর্তৃক প্রকাশিত রুম বণ্টনের তালিকায় অসঙ্গতি হয়েছে।

হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব জানিয়েছেন, এটি সম্ভবত করণিক ভুল, এবং এ বিষয়ে তদন্ত করে সংশোধন করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।