ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রায়পুরে শেখ হাসিনার জন্মদিন পালন; ছাত্র-জনতার বিক্ষোভ

মোহাম্মদ মারুফ
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের আমিন বাজার থেকে মিছিল নিয়ে তালতলা এসে শেষ হয়।

এর আগে ৫নং চরপাতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম ফয়সালের নেতৃত্বে রাতের বেলায় গোপনে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। পরেরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে দেখা যায় সেখানে আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজন হোসেন পাটওয়ারী, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আলম।

ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়লে ব্যপক আলোচনা সমালোচনার জন্ম নেয়। নিষিদ্ধ আওয়ামীলীগ মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে বলে অভিযোগ করে কেউ কেউ বিএনপি ও জামায়াতের নিরবতাকে দায়ী করছেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত সবাই শেখ হাসিনার জন্মদিন পালনে অংশগ্রহণকারী সবাইকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।