লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইউনাইটেড সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ৩০০ শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। এ আয়োজন শিশুদের মাঝে আনন্দের আবহ তৈরি করে এবং ঈদের খুশি ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী, মেহেদী হাসান শাওন, কাজী হৃদয়, মোঃ স্বপনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
এ সময় পরিচালনা পর্ষদের সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দে যেন কোনো শিশু পিছিয়ে না থাকে—এটাই আমাদের চাওয়া।
প্রতিটি শিশু যেন নতুন পোশাক পরে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে, সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “সমাজের নিম্নবিত্ত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের ছোট ছোট আনন্দগুলো পূরণ করতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।”

