প্রকাশকাল: ২ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কালীগঞ্জে হাফেজ জাকারিয়ার মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন।

পেজ দ্যা নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্ট :- ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ জাকারিয়ার বিরুদ্ধে আনীত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কালীগঞ্জ ইমাম পরিষদ, কওমী ওলামা পরিষদ এবং তানযীমুল মাদারিসিল কওমিয়ার যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা জোর দাবি জানান, হাফেজ মোঃ জাকারিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। একইসাথে, মাদ্রাসার স্বাভাবিক শিক্ষাকার্যক্রমের পরিবেশ ফিরিয়ে আনা এবং হাফেজ জাকারিয়ার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, যারা এই ‘তথ্য সন্ত্রাস’-এর সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

উপস্থিত বক্তারা ২৮ জুন প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক যুবাইর আহমদ, কালীগঞ্জ কওমী ওলামা পরিষদ ও তানযীমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি গাজী রুহুল আমীন কাসেমী এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীপুরীসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ (প্রধান শিক্ষক/পরিচালক) ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।