প্রকাশকাল: ৬ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

১৯ বছর বয়সেই বাবা, সন্তানের ছবি নিয়ে ভাইরাল কে এই মাদ্রাসা ছাত্র

পেজ দ্যা নিউজ ডেস্ক

মাত্র ১৯ বছর বয়সেই সন্তানের বাবা হয়েছেন এক তরুণ। চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদরাসার ছাত্র বলে ধারণা করা এই ছেলেটি সদ্য অপারেশন থিয়েটার থেকে সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে দেখা যায়, অপারেশন থিয়েটারের পরিবেশে সদ্যজাত সন্তানকে কোলের মধ্যে ধরে আবেগে অভিভূত এই তরুণ বাবা। তার মুখে প্রশান্তি, বিস্ময় ও ভালোবাসা মিলেমিশে এক অনন্য অনুভূতির ছাপ স্পষ্ট। অনেকেই ছবিটি শেয়ার করে লিখেছেন, “এই বয়সে সন্তানের দায়িত্ব নেওয়া সাহস ও ভালোবাসার বড় উদাহরণ।”

তবে কে এই তরুণ, তার নাম-পরিচয় বা তার স্ত্রীর অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্র ও সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের মতে, ছেলেটি চট্রগ্রামের পটিয়া অঞ্চলের কোনো মাদরাসায় পড়াশোনা করে।

এই ঘটনায় অনেকে আরবের ভাইরাল হওয়া ১৬ বছরের এক তরুণ বাবার কথা স্মরণ করেছেন। গত বছর আরব বিশ্বে একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে ১৬ বছরের এক কিশোর তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের বিছানায় বসে আছে। সেই ছবি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয়। এবার বাংলাদেশের তরুণ বাবার ছবিও তেমন আলোচনার কেন্দ্রে এসেছে।

অল্প বয়সে বাবা হওয়া নিয়ে সমাজে নানা মতামত থাকলেও—এই তরুণের বাবা হওয়ার মুহূর্তের ছবিটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।