প্রকাশকাল: ৭ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

জবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব! সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

পেজ দ্যা নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ভূমি ও আইন প্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদ।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়।