SSC পরিক্ষায় কটিয়াদীতে সর্বোচ্চ A+ মসূয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের।
নিজস্ব প্রতিবেদক: এসএসসি (SSC) পরিক্ষার ফলাফলে কটিয়াদী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে টপকে সর্বোচ্চ জিপিএ-৫ (A+) পেয়েছে মসূয়া সরকারী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এ বছর এসএসসি (SSC) পরিক্ষায় অংশগ্রহণ করে মোট ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।
কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে অবস্থিত এ প্রতিষ্ঠানটি থেকে এ বছর এসএসসি পরিক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক থেকে মোট ২৬৯ জন পরিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলো। তাদের মধ্যে পাশ করেছে ১৩৮ জন এবং ফেল করেছে ১২২ জন।
প্রতিষ্ঠানটি থেকে তুলনা মূলকভাবে বিগত বছরগুলোর তুলনায় এব বছর পাশের হার সর্বনিম্ন। এ বছর পাশের হার মাত্র ৫৩.৮শতাংশ। যা বিগত বছরে ছিলো ৭৯.২১ শতাংশ।
মসূয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে সকলেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অন্য কোনো বিভাগে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। জিপিএ ফাইভের সংখ্যায় কটিয়াদী উপজেলার সর্বোচ্চ জিপিএ ফাইভধারী প্রতিষ্ঠান হলেও মসূয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ফেলের সংখ্যাটাও উল্লেখ্য যোগ্য।
সর্বোচ্চ ফলাফল অর্জন করা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ৯৫ জন কৃতকার্য হয়ে আর ১৩ পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ব্যাবসায় শিক্ষা বা কমার্সের মধ্যে মাত্র ১৭ জন্য পরিক্ষার্থী পাশ করেছে আর ৫১ জনই ফেল করেছে। মানবিক বিভাগের অবস্থাও একই। পাশ করেছে ২৬ জন শিক্ষার্থী আর ফেল করেছে ৬৭জন শিক্ষার্থী।

পিটিএন/শিক্ষাঙ্গন
