গ্লোবাল সুপার লীগে ব্যাট হাতে ঝলক দেখালেন সাকিব আল হাসান।
ক্রীড়া ডেস্ক: র্দীঘদিন পর গ্লোবাল সুপার লীগ দিয়ে মাঠে ফিরেই ব্যাট হাতে ঝলক দেখালেন সাকিব আল হাসান। সেন্ট্রাল ডিস্ট্রিক্স এর বিপক্ষে খেলতে নেমে হাতে সাকিব খেলেছেন দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছেন। দলের ব্যাটিং ব্যার্থার দিনে দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রানের মালিক মি. সেভেন্টি ফাইভ।
গায়নার যে মাঠে খেলতে নেমেছে সেটার জন্য সেরা ব্যাটারও বলা যায় সাকিবকে। সাকিব যে ধরনের ব্যাটিং করে, যে পিচে দীর্ঘদিন খেলেছে সেটার অভিজ্ঞতা শতভাগ কাজে লাগিয়েছে আজ। দুবাই ক্যাপিটলসের হয়ে ৫৮ রান করেছেন সাকিব, তাও মাত্র ৩৭ বলে। নিজের অর্ধশত যেমন পূরণ করেছেন, তেমনি দলের প্রত্যাশাও পূরণ করেছেন।

দলীয় ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব। শেষ পর্যন্ত ব্যাট হাতে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে উইকেট আগলে ব্যাট করে গেছেন সাকিব। চোখের সামনে একে একে ৭ উইকেট গেলেও প্রতিপক্ষ সেন্ট্রাল ডিস্ট্রিক্স সাকিবের উইকেট নিতে পারেনি। দলের অন্যতম ভরসার প্রতিক হয়ে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান।
এই সাকিব বেশ চেনা, ক্রিকেট মাঠের পরিচিত সাকিব। এমন সাকিবকে বাংলাদেশের দর্শকরা অনেকদিন দেখেনি, ভিনদেশি লীগ, ভিনদেশি দল হলেও সাকিব সেই দলে খেলা মানে বাংলাদেশের দর্শকদের সাপোর্ট পাওয়া, এটা সাকিবকে দলে নেওয়া দুবাই ক্যাপিটলসও ভালো জানে। সাকিব পুরো ২০ ওভার দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে ১৬৫ রানের একটা লড়াকু পুজি এনে দেয়।
এবার দেখার পালা বোলিংয়ে সাকিব কি করে! সাকিবের দল ম্যাচটা শেষ পর্যন্ত জিতে কি-না সেটাও দেখার অপেক্ষায়।
পিটিএন/খেলাধুলা