প্রকাশকাল: ১২ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

এক মাসেই এনসিপির তহবিলে প্রায় ১৬ লাখ টাকা অনুদান!

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ কর্মসূচির আওতায় মাত্র এক মাসের মধ্যে প্রায় ১৬ লাখ টাকার অনুদান তহবিল সংগ্রহ করেছে।

৫ জুন শুরু হওয়া এই ক্রাউডফান্ডিং কার্যক্রমে অংশ নিয়েছেন ৫ হাজার ৪৯৬ জনের বেশি মানুষ। তাদের পাঠানো অনুদানের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে ৪ জুন বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অর্থনৈতিক নীতিমালা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এরপর ৫ জুন থেকে অনলাইনে এই তহবিল সংগ্রহ কার্যক্রম চালু হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাজনীতি করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে।
মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যেকোনো নাগরিক এই তহবিলে সহজেই অনুদান দিতে পারছেন।

এই ধরনের উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।