প্রকাশকাল: ২০ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

গাজীপুরে স্কুল চলাকালীন দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা!

পেজ দ্যা নিউজ ডেস্ক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে আরিফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ২০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালীন দপ্তরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেইটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এসময় হঠাৎ পেছন দিক থেকে তাকে তাকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।