প্রকাশকাল: ২২ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

দাখিল পরীক্ষায় বোয়াইলমারী কামিল মাদ্রাসার মুশফিকা নাজনীন এর কৃতিত্বপূর্ণ সাফল্য

পেজ দ্যা নিউজ ডেস্ক

আবু ছাহিম। সাঁথিয়া, পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নন্দনপুর গ্রামের কৃতী শিক্ষার্থী মুশফিকা নাজনীন ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বোয়াইলমারী কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। তার মোট প্রাপ্ত নম্বর ১২১১।

মুশফিকা নাজনীন বোয়াইলমারী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ এর নাতী মাওলানা আলী মর্তুজা এর মেয়ে। তার মাতার নাম নাছরিন খাতুন।

মুশফিকা তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান মনে করেন তার শিক্ষকবৃন্দ, যাঁরা নিয়মিত পড়াশোনায় দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি মা-বাবার অক্লান্ত পরিশ্রম, দোয়া ও উৎসাহ তাকে এই ফলাফল অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছে।

জীবনের লক্ষ্য সম্পর্কে মুশফিকা জানায়— সে ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে চায়। পাশাপাশি চিকিৎসক হয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন লালন করে।

তার এই অর্জনে তার শিক্ষকমন্ডলী, পরিবার ও এলাকাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।