প্রকাশকাল: ৮ আগস্ট ২০২৫
ডাউনলোড: ১০ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

১৬ বছর পর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জানুন সম্ভাব্য তারিখ

পেজ দ্যা নিউজ ডেস্ক

আবারও ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ বছর পর। সর্বশেষ ২০০৯ সালে এ পরীক্ষা নেওয়া হয়েছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিস আদেশ অনুযায়ী, আগামী ২১ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বৃত্তি পরীক্ষায় ৫টি বিষয়ে মোট ৫০০ নম্বরের পরীক্ষা হবে— কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ের পূর্ণমান হবে ১০০। অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। শিগগিরই বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করবে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ড জানিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাসিক নির্ধারিত হারে বৃত্তি সুবিধা পাবে এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তিতে অগ্রাধিকার ভোগ করবে। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চালুর পর থেকে এ বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।