লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক দ্রুত ৪ লেন করার দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ থানা শাখা।
মঙ্গলবার আয়োজিত এ যৌথ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন—লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ, লক্ষ্মীপুর পৌর মেয়র পদপ্রার্থী আবুল ফারাহ নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ ব্যবস্থা। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এই সড়ককে ৪ লেনে উন্নীত করা সময়ের দাবি।