লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা,নিহত-৭ আহাত অনেকে
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কফিলউদ্দিন কলেজের সামনে আজ শনিবার সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ১০টার দিকে যাত্রীবাহী আনন্দ পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে প্রায় ৩০–৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, এ ঘটনায় অন্তত ৬–৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে এখনো কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনো অনেক যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে এবং প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করছে।
স্থানীয়দের দাবি, চালকের অসাবধানতা এবং বাসের সময়মতো গন্তব্যে পৌঁছানোর তাড়ার কারনে এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।