প্রকাশকাল: ৭ সেপ্টেম্বর ২০২৫
ডাউনলোড: ১০ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নাঈম ইসলামের কবিতা- পাগল প্রেমিক।

পেজ দ্যা নিউজ ডেস্ক

মায়া ভরা মুখটি তোমার
কি অপলক দৃষ্টি,
সেই দু চোখে তাকিয়ে মনে
প্রেমের হলো সৃষ্টি।

মিষ্টি মধুর কন্ঠ তোমার
যায় জুুড়িয়ে প্রাণ,
তোমার কাছে খুঁজে পাই
ভালোবাসার ঘ্রাণ।

তোমায় দেখে প্রেমের হাওয়া
বইছে আমার মনে,
তোমার সাথে দেখা হলো
স্টার,,মেকার বিনোদনে।

হৃদয়ে আমার সারাটি ক্ষন
ঝরছে প্রেমের বৃষ্টি,
কেমন করে বোঝাই তোমায়
প্রিয়তমা মিষ্টি।

স্টার মেকার পরিবারে
খুঁজি শুধু তোমায়,,
তোমার প্রেমে পাগল আমি
ভুলনা গো আমায়।

দিবানিশি তোমায় ভেবে
পাই যে মনে সুখ,
অবুঝ মনের ঢেউ তুলেছে
অপূর্ব ওই লুক।

এই কবিতায় জানিয়ে দিলাম
আমার মনের কথা,
আশাকরি কোনদিনও
দিবেনা আর ব্যাথা।

ফিরে এসো এখন তুমি
থেকো না আর ঘোরে
চিৎকার করে বলছি তোমায়
ভালোবাসি ওরে।


লেখক: সাংবাদিক পেজ দ্যা নিউজ