রানীপুকুরে জামাত সভাপতির উদ্যোগে সড়ক সংস্কার : জনদুর্ভোগ লাঘব
প্রতিবেদক-আব্দুল্লাহ আল গালিব: রংপুর জেলার মিঠাপুকুর থানার ২ নং রানীপুকুর ইউনিয়নের এরশাদ মোড় থেকে রানীপুকুর যাওয়ার সড়কটি অবশেষে সংস্কার করা হয়েছে। রানীপুকের বাজর হওয়ায় সাধারণ জনগণের দীর্ঘদিন ধরে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিলো। অবশেষে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এ উদ্যোগ গ্রহণ করেন ২ নং রানীপুকুর জামায়াত ইসলামীর সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম।
এলাকাবাসী জানায়, বহুদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকদের জন্য এ পথ হয়ে ওঠে ভীতিকর। অবশেষে আমিনুল ইসলামের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন এলাকাবাসী।
সংস্কার শেষে স্থানীয়রা জানান, সড়ক সংস্কারের ফলে তাদের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও গতি আসবে। তারা আমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।