প্রকাশকাল: ২৬ সেপ্টেম্বর ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

যমুনা নদীতে ভেসে উঠলো মাথাবিহীন অজ্ঞাত লাশ!

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বিলচতল গ্রামের যমুনা নদীর ঘাট থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক নদীতে গোসল করতে গিয়ে কচুরিপানার মধ্যে ভেসে থাকা লাশটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে কাজিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।